Pages

Sunday, 11 April 2021

ফেসবুক ছাড়া আপনার ব্যবসা বানিজ্য কিভাবে চলছে

সাম্প্রতিক সময়ে গত ২৬ ও ২৭ মার্চ ২০২১ তারিখে বিশেষ কারনে ফেসবুক এবং মেসেন্জার ব্যবহারে বিপর্যয় দেখা দেয়। এরই ধারাবাহিকতায় একটি প্রশ্ন বিশেষ ভাবে সবার সামনে চলে এসেছে। বেশ কয়েক বছর ধরে যারা ফেইসবুক ভিত্তিক ব্যবসা বানিজ্যের সাথে জড়িত আছেন তারা কিভাবে এই বিপর্যয়ের সময়ে তাদের ব্যবসা বানিজ্য পরিচালনা করেছেন? করোনা ভাইরাসের হঠাৎ আক্রমন যেমন আমাদের জনজীবনকে বিপর্যস্ত করেছিল ঠিক তেমনি এই সাময়িক বিপর্যয় অনলাইন ব্যবসা বানিজ্যকে একটি বড় ঝুকির মধ্যে ফেলে দিয়েছিল। হঠাৎ করেই যদি আমাদের ফেসবুক পেজ কোন কারনে বন্ধ হয়ে যায় তাহলে আমাদের ব্যবসা বানিজ্যের স্বাভাবিক গতি ব্যহত হবে নিশ্চয়ই। এমন কোন পরিস্থিতির জন্য আমরা কি তৈরী আছি?

.

করোনাভাইরাস আসার আগে আমরা যেমন এই ধরনের অপ্রত্যাশিত পরিস্থির জন্য প্রস্তুত ছিলাম না, ঠিক তেমনি আমাদের ফেসবুক পেজ কিংবা ফেসবুক বন্ধ হয়ে গেলে আমরা কিভাবে ব্যবসা পরিচালনা করব সেই বিষয়ে কোন নিশ্চিত পরিকল্পনা নেই। যে কোন ধরনের বিরুপ পরিস্থিতির জন্য আমাদের বিকল্প পদ্ধতি এবং অর্থ জমিয়ে রাখা দরকার, যা দিয়ে এরকম অপ্রত্যাশিত সংকট কাটিয়ে ওঠা যেতে পারে।

.

হঠাত করেই ফেসবুক এবং মেসেঞ্জার বন্ধ হয়ে যাওয়া আমাদের জন্য একটি বড় ধাক্কা। কেবলমাত্র একটি মাধ্যমে (ফেসবুক ও মেসেঞ্জার) আপনি আপনার ব্যবসার প্রচার ও ক্রেতাদের সাথে যোগাযোগ করার উপর নির্ভরশীল হয়ে থাকলে সেটি যে কোন সময় বিপদের কারন হতে পারে। স্বাভাবিক সময়ে আমাদের উচিত দুই থেকে তিনটি মাধ্যমে ক্রেতা খুজে পাওয়া এবং ক্রেতাদের সাথে যোগাযোগের রাস্তা তৈরী করে রাখা। পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের ক্রেতারা যেন বিকল্প পন্থায় আমাদের সাথে যোগাযোগ করতে পারে।

.

কেবলমাত্র সরকারী পর্যায় থেকে ফেসবুক ব্যবহারে বাধা আসতে পারে ব্যাপারটি এমন নয়, নানা কারণে ফেসবুক বন্ধ হয়ে যেতে পারে। ফেসবুক চালু থাকলেও আমাদের পেজটি হ্যাকিং এর শিকার হতে পারে। সেক্ষেত্রে আপনার ফেইসবুক এবং আপনার ফেসবুক পেজ দুটোই আপনার হাত ছাড়া হয়ে যেতে পারে। এছাড়াও অধিকহারে মানুষ যদি একটি বিশেষ ফেসবুক পেজে রিপোর্ট করতে থাকে তাহলেও কোন কোন ক্ষেত্রে ফেসবুক কোন পেজ ফেসবুক থেকে মুছে দিতে পারে। কপিরাইট করা কন্টেন্টের জন্যও আপনার ফেসবুক পেজ বন্ধ হয়ে যেতে পারে।

.

বিকল্প ব্যবস্থা কি হতে পারে?

.

১। অন্যান্য সোশাল মিডিয়া (টুইটার, লিংকডিন, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, টিকটক)।

২। ব্লগিং ওয়েবসাইটে লেখালেখি করা।

২। নিজস্ব ওয়েব সাইট তৈরী করা।

৩। একটি মোবাইল এপ্লিকেশন।

৪। ইউটিউবে ভিডিও মার্কেটিং করা।

৫। এস এম এস / ইমেইল মার্কেটিং করা।

.

# অন্যান্য সোশাল মিডিয়া

ফেসবুকে আপনি যে সমস্ত কনটেন্ট লিখছেন ঠিক একই ধরনের কনটেন্ট গুলো অন্যান্য সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারেন। টুইটার কিংবা লিংকডইনেও আপনার একটি বিজনেস পেজ তৈরী করতে পারেন। ইনস্টাগ্রাম আজকের দিনে পরোক্ষ ভাবে একটি বিজনেস হাবে পরিনত হয়েছে। এছাড়াও পিন্টারেস্টে বিদেশীদের ব্যপক উপস্থিতি রয়েছে, যার মাধ্যমে আপনি বিদেশী ক্লায়েন্টদের সামনে আপনার পন্য তুলে ধরতে পারেন।

.

# ব্লগিং ওয়েবসাইটে লেখালেখি করা

ব্লগস্পট এবং মিডিয়াম নামের ওয়েবসাইটে আপনি আপনার যে কোন লেখা প্রকাশ করতে পারেন। সেখানে আপনার পন্যের বিবরন এবং ছবিসহ বিস্তারিত তথ্য তুলে ধরতে পারেন। আপনার লেখা মান সম্মত হলে গুগল সার্চেও এগুলো চলে আসতে পারে। প্রতি মুহুর্তে মানুষ গুগলে নানা রকম পন্য কিংবা পন্যের রিভিউ খুজে থাকেন। গুগল থেকেও আমারা নতুন ক্লায়েন্ট পেতে পারি।

.

# নিজস্ব ওয়েব সাইট তৈরী করা

.

আপনার ফেসবুক পেজের নামে একটি ওয়েবসাইট থাকতে পারে যেখানে আপনি আপনার সম্পর্কে তথ্য উপস্থাপন করতে পারেন। আপনার ফেসবুক পেজের নাম ধরে গুগলে সার্চ করে ক্লায়েন্টরা আপনাকে খুঁজে পেতে পারেন। এছাড়াও আপনার ওয়েবসাইটকে একটি ইকমার্স ওয়েবসাইটে রুপান্তর করতে পারেন। এখানে ক্লায়েন্টরা সরাসরি রেজিস্ট্রেশন করে অর্ডার প্লেস করতে পারবেন সেই সাথে প্রচলিত পেমেন্ট গেটওয়ের মাধ্যমে টাকা পরিশোধ করতে পারবেন। ফেসবুকের ইনবক্সে অর্ডার নেয়ার চাইতে অনেক সহযে আপনার স্টক সহ পন্যের পাওনা এবং পন্য পরিবহনের যাবতীয় হিসেব খুব সহযেই রাখতে পারেন।

.

# একটি মোবাইল এপ্লিকেশন

.

আপনি চাইলে আপনার ব্যবসার জন্য একটি মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করতে নিতে পারেন। আপনার নিয়মিত ক্লায়েন্টদেরকে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে রাখার অনুরোধ করতে পারেন। এতে করে আপনার ক্লায়েন্টরা সরাসরি মোবাইল এপ্লিকেশন থেকেই পন্য দেখতে পারবেন এবং অর্ডার করতে পারবেন। বার বার ফেসবুকে লগিন করা আর ইনবক্সে মেসেজ দেয়ার বিষয়টি এড়িয়ে খুব সহযে কাজগুলো করা যেতে পারে।

.

# ইউটিউবে ভিডিও মার্কেটিং করা

.

ইদানীংকালে ভিডিও দেখার প্রতি মানুষের ঝোক বাড়ছে, তাই আপনার পন্য বা ব্যবসার বিবরনকে ভিডিও আকারে উপস্থাপন করতে পারেন। এর জন্য দামী ক্যামেরা জরুরী নয়, আপনার মোবাইলে ভিডিও করে ইউটিউবে আপলোড করে দিতে পারেন। ইউটিউবের হাজারো সাবস্ক্রাইবারদের মধ্যে কেউ কেউ আপনার পন্য নিয়ে আগ্রহী হতে পারে। পেয়ে যেতে পারেন নতুন নতুন ক্লায়েন্ট।

.

# এস এম এস / ইমেইল মার্কেটিং করা

.

সারা পৃথিবী জুড়ে ইমেইল মার্কেটিং একটি জনপ্রিয় এবং বাস্তব ভিত্তিক মার্কেটিং পদ্ধতি। সচেতনতার অভাবে বাংলাদেশে ইমেইল মার্কেটিং একধরনের স্প্যাম মার্কেটিং পদ্ধতিতে পরিনত হয়েছে। আমাদের দেশে প্রায় সময় দেখা যায় যার একটি পন্য বা সার্ভিস প্রয়োজন নেই তাকে সেই পন্য বা সার্ভিস পাঠিয়ে দেয়া হচ্ছে। মুলত একটি কোম্পানীর নিয়মিত ক্লায়েন্ট এবং সম্ভাব্য ক্লায়েন্টকে তাদের অনুমতি সাপেক্ষে এস এম এস কিংবা ইমেইল পাঠানো যেতে পারে। .

.

আমার ধারনা অনেকেই তাদের ব্যবসায়িক উদ্যোগে বিকল্প মার্কেটিং এবং ক্লায়েন্ট কমিউনিকেশন চ্যানেল ইতোমধ্যেই খুজে নিয়েছেন। এই সমস্ত বিষয়ে যে কোন সহ যোগিতা প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

.

বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল)-এর আইপি কলিং অ্যাপ আলাপ চালু হয়েছে। মাত্র ৩০ পয়সা প্রতি মিনিট খরচে দেশের যে কোন মোবাইল নাম্বারে কথা বলা যাবে। আপনিও ট্রাই করতে পারেন।

.

আলাপ এপ লিংকঃ https://alaapbtcl.app.link/mWjKkpUCXeb

No comments:

Post a Comment

ফেসবুক ছাড়া আপনার ব্যবসা বানিজ্য কিভাবে চলছে

সাম্প্রতিক সময়ে গত ২৬ ও ২৭ মার্চ ২০২১ তারিখে বিশেষ কারনে ফেসবুক এবং মেসেন্জার ব্যবহারে বিপর্যয় দেখা দেয়। এরই ধারাবাহিকতায় একটি প্রশ্ন বিশে...